ভারতীয় সিনেমার প্রথম চুম্বন দৃশ্য | Karma (1933) First Kiss in Indian Cinema

karma-1933-first-kiss-in-indian-cinema

১৯৩৩ সালে মুক্তি পাওয়া হিমাংশু রায়ের কারমা (Karma) মুভি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য মাইল ফলক। কারণ, এই সিনেমাতেই প্রথমবার বড় পর্দায় দেখানো হয় চুম্বন দৃশ্য। দেবিকারাণী ও হিমাংশু রায়ের এই দৃশ্য ভারতীয় দর্শকদের অবাক করে দিয়েছিল এবং বহু বিতর্কও তৈরি করেছিল।


৯২ বছর পরেওমুছে যায়নি চার মিনিটের চুমুর সেই দৃশ্য নিয়ে আলোচনা কারমা ছবির সেই চার মিনিটের চুম্বন দৃশ্য।


১৯৩৩ সালে মুক্তি প্রাপ্ত ‘কারমা’ ছবিটি যারা দেখেছেন, তারা ছবির সেই চুম্বন দৃশ্য দেখে থাকবেন।যেখানে বাস্তব জীবনের যুগল দেবিকা রানী ও হিমাংশু রায় একে অপরকে চুম্বন করেন- দীর্ঘদিন ধরে বলিউডের ইতিহাসে সেটি ‘প্রথম চুম্বন’ ও ‘সর্বকালের দীর্ঘতম চুমু’ হিসেবে চিহ্নিত হয়ে আসছিল।


তৎকালীন সংবাদমাধ্যম জানায়, ছবির সেই  চুমু চার মিনিটের বেশি দীর্ঘ ছিল। তবে সময়ের ব্যবধানে এই যুগল এবং ওই চুমু নিয়ে ভারতে গড়ে উঠেছে নানা রকম মিথ। আজ থেকে ৯২ বছর আগেই দৃশ্যটি নিয়ে হইচই পড়ে গিয়েছিল।


পর্দায় যখন এক রাজকন্যা কোমায় থাকা প্রেমিককে চুমু দিয়ে জাগানোর চেষ্টা করলেন, তখনই লেখা হলো সিনেমার এক নতুন ইতিহাস। যখন সাপের কামড়ে অচেতন হয়ে পড়া রাজপুত্রকে রাজকুমারী একটি চুমু দিয়ে জাগানোর চেষ্টা করেন।


২০২০ সালে প্রকাশিত কিশওয়ার দেশাই তাঁর ‘লংগেস্ট কিস: দ্য লাইফ অ্যান্ড টাইমস অব দেবিকা রানী’ বইতে লিখেছেন, ছবিটি তৈরি হয়েছিলো এমন সময়ে, যখন হিমাংশু ও দেবিকার সদ্য বিয়ে সম্পন্ন হয়েছে।


তাঁরা তখন বৈবাহিক জীবনের নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাই পর্দায় তাঁদের আবেগঘন চুমু থাকাটাই ছিল স্বাভাবিক। তবে ভারতীয় ছবিতে চুমুর দৃশ্য নতুন কিছু ছিল না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url