কতটা গুনাহগার হলে চোখে পানি আসে না - কামরুন নাহার নিপা
=কতটা গুনাহগার হলে চোখে পানি আসে না=
কতটা গুনাহগার হলে নিজের গুনাহর কথা স্মরণ করেও-
চোখে পানি আসে না!
কতটা গুনাহগার হলে মোনাজাতে হাত তুললেও-
দু চোখ বেয়ে অঝোরে অশ্রু নামে না !
কেও বকা দিচ্ছে, চোখে পানি চলে আসলো।
পরীক্ষার রেজাল্ট খারাপ, চোখে পানি চলে আসলো।
কেও কিছু বলল, চোখে পানি চলে আসলো।
দুনিয়াবি আশায় কতবার কেঁদেছো?
কিন্তু রবের স্মরণে কতবার কেঁদেছো?
নিজের গুনাহর কথা কতবার স্মরণে আসে?
রবের নিকট যেতে চাই কিন্তু আমরা কেঁদে তওবা করতে পারি না-
সাহাবীরা জান্নাতের টিকিট পেয়েও কান্না করেছে,
আর আমরা এত্তো গুনাহগার হয়েও হাসি!!
লেখিকাঃ কামরুন নাহার নিপা

জীবনের বাস্তব প্রতিফলন, লেখিকাকে ধন্যবাদ...