টাইটানিক জাহাজের রোজ-জ্যাকের প্রেম কাহিনী - Taitanic Real Love Story 1912

Taitanic-Real-Love-story-1912

১৯১২-আটলান্টিক মহাসাগরের বুকে ভেসে থাকা এক বিশাল জাহাজ, নামটাইটানিক "Taitanic"। যাকে বলা হতোডুবে না এমন জাহাজ। কিন্তু কেউ কি জানত এই সমুদ্রের গভীরেই ডুবে যাবে অনেক গুলো সপ্ন? আর লেখা হবে এক ক্ষণস্থায়ী প্রেমের অমর ইতিহাস?


একদিকে বিলাসিতা, অভিজাত সমাজ আর অন্যদিকে দরিদ্রতার ছায়া, আর এই দুই ভিন্ন পৃথিবীর মাঝখানেই জন্ম নেয় এক অসম্ভব প্রেম। রোজ আর জ্যাক-দুই নাম, যা ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে।

 

রোজ ... এক ধনী পরিবারের মেয়ে। তার জীবন বাইরে থেকে স্বর্ণের মতো ঝলমলে মনে হলেও,   ভিতরে সে ছিল বন্দী। তার বাগদান ঠিক হয়েছে এক ধনী কিন্তু অহংকারী ব্যবসায়ীর সাথে। সবাই রোজকে বোঝায় এটাই নাকি তার ভবিষ্যৎ।

 

কিন্তু রোজের হৃদয় চিৎকার করে ওঠে আর ভাবে -আমি কি শুধু একটি সমাজের নিয়ম মানার জন্য বেঁচে থাকব? তার চোখে ছিল স্বাধীনতার স্বপ্ন কিন্তু সামনে ছিল শুধুই শেকল!!!

 

আর ঠিক তখনই জাহাজের তৃতীয় শ্রেণীতে উঠে আসে এক তরুণ শিল্পী, যার নাম-জ্যাক ডলসন। তার কাছে নেই টাকা, নেই ক্ষমতা কিন্তু আছে স্বাধীনতা আর আছে জীবনকে অনুভব করার সাহস।


সেই এক রাত-জাহাজের ডেকে নিয়তি যেন তাদের মুখোমুখি দাঁড় করায়। রোজ আর জ্যাক

দুই ভিন্ন পৃথিবী, একই আকাশের নিচে।

 

জ্যাকের দেয়া আত্মবিশ্বাসে এক মুহূর্তের সিদ্ধান্তে রোজ পিছিয়ে যায় মৃত্যুর কাছ থেকে আর সেখানেই জন্ম নেয় জ্যাকের সাথে তার প্রথম সংযোগ।জ্যাক তাকে শেখায়-জীবন মানে শুধু নিয়ম নয়; জীবন মানে অনুভব করা-

 

রোজ প্রথমবারের মতো অন্তর থেকে হাসে, প্রথমবারের মতো নিজেকে খুঁজে পায়। তার চোখে ধীরে ধীরে জন্ম নেয় এক নতুন পৃথিবী। যেখানে সে বন্দী নয়, সে স্বাধীন।

 

রাতের অন্ধকারে জাহাজের ডেকে বাতাসের সাথে মিশে যায় তাদের হৃদয়ের স্পন্দন। জ্যাক রোজকে নিয়ে যায় সেই জায়গায় যেখানে আকাশ আর সমুদ্র এক হয়ে যায়। রোজ প্রথমবার অনুভব করে ভালোবাসা কোনো সামাজিক সীমারেখা মানে না। সে বলে আমি আগে কখনও সত্যিকারের বেঁচে ছিলাম না।

সেই মুহূর্তে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত নিষিদ্ধ প্রেম।

 

কিন্তু পৃথিবী সহজে মেনে নেয় না এই প্রেমকে। রোজের পরিবার, সমাজ এবং তার বাগদত্তা- সবাই তাদের আলাদা করতে চায়। জ্যাক হয়ে ওঠেঅযোগ্য’ আর রোজ হয়ে ওঠেবিদ্রোহী তাদের প্রেম এখন শুধু অনুভূতি নয়এটি হয়ে যায় এক বিপ্লব।

 

আর ঠিক সেই সময়েই ভাগ্য আরও এক নির্মম অধ্যায় লিখে ফেলে।

রাতের অন্ধকারে টাইটানিক ধাক্কা খায় এক বিশাল বরফখণ্ডে। শুরু হয় ধীরে ধীরে পতন!


যে জাহাজকে বলা হয়েছিল অজেয় , সে এখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মানুষ দৌড়াচ্ছে, চিৎকার, আতঙ্ক আর সময় দ্রুত শেষ হয়ে আসছে।

 

এই বিশৃঙ্খলার মাঝেও রোজ আর জ্যাক একে অপরকে ছাড়ে না। জ্যাক জানে তার সামনে হয়তো আর খুব বেশি সময় নেই তবুও সে রোজকে বাঁচাতে চায়। জ্যাক বলে- “রোজ, তুমি বাঁচবে, তুমি স্বাধীন হবে!”

রোজ কাঁদেকারণ সে বুঝতে পারেভালোবাসা কখনো কখনো ত্যাগও চায়।


শেষ মুহূর্তে জ্যাক বলে- Promise me that never give up life, no matter, how hopeless...! এই একটি মুহূর্ত চিরকাল ইতিহাসে অমর হয়ে যায়।

 

ঠান্ডা পানিতে ডুবে যেতে যেতে জ্যাক রোজকে একটি ভাসমান কাঠের উপর তুলে দেয়। নিজে থাকে সমুদ্রের অন্ধকারে। রোজ চিৎকার করে কিন্তু জ্যাকের হাত ধীরে ধীরে শীতল বরফে পরিণত হয়ে যায়।

 

রোজ বেঁচে যায় কিন্তু তার হৃদয়ে জ্যাক বেঁচে থাকে চিরকাল।

সমুদ্রের ঢেউ এখন শান্ত কিন্তু রোজের চোখে ঝড় আজীবন। সে জানে, সে নিজের জন্য বেঁচে নেই, সে বেঁচে আছে জ্যাকের জন্য।

 

টাইটানিক শুধু একটি জাহাজের গল্প নয়; এটি ছিল এক প্রেমের গল্প, যা বরফ ঠান্ডা সমুদ্রও মুছে ফেলতে পারেনি মাত্র ১ সপ্তাহের সম্পর্ক, তবুও নিজের জীবন বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে দেওয়াই জীবনের সবচেয়ে বড় সফলতা। BECAUSE LOVE NEVER DIES, NEVER BE END...

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url