ইরানের মিসাইল: বিশ্বের সামরিক শক্তিকে চ্যালেঞ্জ
সমুদ্র...পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ ক্ষেত্র। কিন্তু এর গভীরে লুকিয়ে থাকতে পারে এমন অস্ত্র; যা পুরো যুদ্ধের নিয়মই বদলে দিতে পারে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির মাঝে একটি গোপন সামরিক প্রযুক্তির খবর বিশ্বের বড় শক্তি গুলোকে উদ্বিগ্ন করে তুলেছে।
একটি ক্ষেপণাস্ত্র- যা নাকি সমুদ্রের গভীর থেকে নিক্ষেপ করা সম্ভব। নীরব, অদৃশ্য এবং অত্যন্ত দ্রুত গতির।
ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা সমুদ্রের নিচ থেকে নিক্ষেপ করা যায় (প্রতি সেকেন্ডে ১০০মিটার বেগে) এবং রাশিয়া ছাড়া বিশ্বে এই প্রযুক্তি আর কারও নেই। ইরান আগামী দিনগুলিতে এই মিসাইল গুলোর ব্যবহার শুরু করতে পারে।
মার্কিন নৌবাহিনী তাদের বহর নিয়ে পালিয়ে গেছে, কারণ তারা জানত যে তাদের বিমানবাহী রণতরি ডুবিয়ে দেওয়ার জন্য ইরানের একটি বিশেষ পরিকল্পনা রয়েছে।
ধারণা করা হয়, এই প্রযুক্তি বিশ্বের হাতে গোনা দুইটি দেশের কাছেই আছে। আর যদি এটি সত্যি হয় তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর জন্যও সমুদ্র আর আগের মতো নিরাপদ থাকবেনা।
রাডারে ধরা না পড়া আক্রমণ , সমুদ্রের নিচ থেকে উঠে আসা আগুন- আর শুরু হতে পারে নতুন এক সামুদ্রিক যুদ্ধ।
