FIFA World Cup-এর জন্ম রহস্য: ২০০০ বছরের পুরনো অবিশ্বাস্য ফুটবল ইতিহাস!
বিশ্বকাপের শুরু কি ১৯৩০ সালে? নাহ! এর ইতিহাস লুকিয়ে আছে ২০০০ বছরেরও বেশি পুরনো এক চীনা খেলায়! আর সেই গল্পই বদলে দিয়েছে পুরো পৃথিবীর ফুটবল ইতিহাস-
প্রতি চার বছর পর পর পুরো পৃথিবী যেন থমকে দাঁড়ায়। কোটি কোটি চোখ আটকে থাকে একটি বলের দিকে। একটি গোল, একটি মুহূর্ত আর একটি স্বপ্ন-
কিন্তু কখনও কি ভেবেছেন বিশ্বকাপের শুরু কোথায়? কে প্রথম ভেবেছিল পৃথিবীর সব দেশের মানুষকে একটি মাঠে এনে লড়াই করানোর কথা? আর হাজার বছরের পুরনো কোন খেলার উত্তরসূরি আজকের বিশ্বকাপ?
আজ আমরা ফিরে যাব সময়ের গভীর অন্ধকারে…!
ফুটবলের জন্মঃ
ফুটবলের ইতিহাস বিশ্বকাপের চেয়েও অনেক পুরনো। প্রায় ২ হাজার বছর আগে প্রাচীন চীনে খেলা হতো একটি খেলা। নাম ছিল 'Cuju'।
Cuju-চামড়ার তৈরি বলকে পা দিয়ে একটি ছোট জালে পাঠাতে হতো। সৈন্যদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এই খেলা। অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন এটাই পৃথিবীর প্রথম সংগঠিত ফুটবল সদৃশ খেলা।
অন্যদিকে প্রাচীন গ্রিসে ছিল 'Episkyros'। আর রোমানরা খেলতো 'Harpastum'। তাছাড়া মধ্য আমেরিকার সভ্যতাগুলোও বল খেলা খেলত। কিন্তু তখনও কেউ জানতো না যে একদিন এই সাধারণ খেলাই পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসবে পরিণত হবে!
আধুনিক ফুটবলের জন্মঃ
সময় গড়াতে লাগল। উনবিংশ শতাব্দীর ইংল্যান্ড।বিভিন্ন স্কুলে বিভিন্ন নিয়মে ফুটবল খেলা হতো। কোথাও হাতে বল ধরা বৈধ আবার কোথাও সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে সৃষ্টি হয় বিশৃঙ্খলা।
১৮৬৩ সাল। একটি ঐতিহাসিক বৈঠকে জন্ম নেয় “The Football Association” এবং প্রথমবারের মতো ফুটবলের আনুষ্ঠানিক নিয়ম লেখা হয়। সাধারণত এই দিনটিকেই আধুনিক ফুটবলের জন্মদিন বলা হয়। এরপর ফুটবল আগুনের মতো ছড়িয়ে পড়ে ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এমনকি এশিয়া মহাদেশ সহ পৃথিবীর প্রতিটি কোণে।
বিশ্বকাপের স্বপ্নদ্রষ্টাঃ
কিন্তু একটি সমস্যা ছিল। দেশগুলো নিজেদের মধ্যে খেলছিল ঠিকই কিন্তু পৃথিবীর সেরা দল কে? সেটা নির্ধারণের কোনো মঞ্চ ছিল না।
অতপর ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হলো আন্তর্জাতিক ফুটবল সংস্থা “FIFA”। তাদের লক্ষ্য ছিল সারা বিশ্বের ফুটবলকে এক ছাতার নিচে আনা। কিন্তু বিশ্বকাপের স্বপ্ন তখনও বাস্তবিক ছিলনা। কারণ তখন অলিম্পিকেই ফুটবল প্রতিযোগিতা হতো। কিন্তু একজন মানুষ- যিনি স্বপ্ন দেখেছিলেন আরও বড় কিছু।
তার নাম জুলে রিমে ( Jules Rimet)। তিনি একজন ফরাসি ফুটবল সংগঠক। তিনি বিশ্বাস করতেন-ফুটবল যুদ্ধ নয় বরং ফুটবল মানুষের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করতে পারে।
প্রথম বিশ্বকাপঃ
অবশেষে ১৯৩০ সাল। তার স্বপ্ন বাস্তব হলো। ইতিহাসের প্রথম FIFA World Cup আয়োজন করা হলো “উরুগুয়েতে”।
কিন্তু তখনকার পরিস্থিতি আজকের মত ছিল না। বিমান ভ্রমণ ছিল ব্যয়বহুল। অনেক ইউরোপীয় দল যেতে চায়নি। শেষ পর্যন্ত মাত্র ১৩টি দল অংশ নেয়।
সেদিন স্টেডিয়ামে উপস্থিত ছিল হাজার হাজার দর্শক! বিশ্ব অপেক্ষা করছে নতুন ইতিহাসের জন্য।
৩০ জুলাই, ১৯৩০। ফাইনালে মুখোমুখি হয় – Uruguay এবং Argentina
৪-২ গোলে জয়ী হয়ে প্রথম বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
বিশ্বকাপের কিংবদন্তি যাত্রা শুরু হয়ে গেল সেদিন থেকেই।
যুদ্ধ, ধ্বংস এবং প্রত্যাবর্তনঃ
কিন্তু পৃথিবী শান্ত ছিল না। ১৯৩৯ সালে শুরু হলো “World War II” মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ।।
লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাল। দেশগুলো ধ্বংসস্তূপে পরিণত হলো। এমনকি বিশ্বকাপও থেমে গেল। তাই ১৯৪২ এবং ১৯৪৬ সালের বিশ্বকাপ বাতিল করা হয়।
সেদিন অনেকে ভেবেছিল হয়তো বিশ্বকাপ আর কখনও ফিরবে না। কিন্তু ফুটবলকে থামানো যায়নি।
এরপর ১৯৫০ সালে ব্রাজিলে বিশ্বকাপ ফিরে আসে আর সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়।
কিংবদন্তিদের বিশ্বকাপঃ
এরপর বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয় এটি হয়ে ওঠে নতুন প্রজন্ম তৈরির কারখানা।
এর মধ্যে এক কিশোর যার নাম ছিল- Pelé। সে ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকে বিস্মিত করে।
তারপর এলেন “Diego Maradona”। যিনি ১৯৮৬ সালে প্রায় একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। নতুন সহস্রাব্দে জন্ম নিল আরেক যুগ। Lionel Messi, এবং Cristiano Ronaldo। তাদের প্রতিদ্বন্দ্বিতা কোটি মানুষের হৃদয় কাঁপিয়েছে।
আর ২০২২ সালে Lionel Messi অবশেষে নিজের স্বপ্ন পূরণ করেন। বিশ্বকাপ ট্রফি তুলে ধরেন আকাশের দিকে। সেই মুহূর্ত কোটি মানুষকে কাঁদিয়েছিল।
অবশেশেঃ
আজ বিশ্বকাপ শুধু ফুটবল নয়। এটি মানুষের আবেগ আর অনুভূতির জায়গা। জাতির গর্ব।শৈশবের স্বপ্ন। এবং কোটি কোটি মানুষের একসাথে হাঁসি-কান্নার গল্প।
প্রাচীন চীনের ছোট্ট একটি বল খেলা থেকে আজকের বিলিয়ন ডলারের বিশ্বমঞ্চ-এই যাত্রা সত্যিই অবিশ্বাস্য।
২০২৬!! শুরু হলো আরেক বিশ্বকাপ! তাই আপনার মত আমিও ভাবতে শুরু করেছি – কে …কে হচ্ছে এবারের বিজয়ী !!!
কারন ফটবল শুধু একটি খেলা নয় এটি বিশ্বের সবচেয়ে বড় স্বপ্নের নাম - FIFA WORLD CUP…
অবশেষে একটি প্রশ্ন- আগামী বিশ্বকাপে কোন দেশ লিখবে নতুন ইতিহাস? কোন নতুন নায়ক জন্ম নেবে? আর কার স্বপ্ন পূরণ হবে? আপনি যদি ফুটবল প্রেমী হয়ে থাকেন তবে কমেন্টে জানান আপনার মতামত।
