ইরানের হরমুজ প্রণালী কীভাবে বিশ্ব অর্থনীতি কাঁপায়? Strait of Hormuz Iran
![]() |
| Strait_of_Hormuz |
ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র- মিসাইল নয়, কোনো ট্যাঙ্ক নয়- বরংএকটি সরুজল পথ। নাম তার-হরমুজ প্রণালী “Hormuz Strait”।
ভাবুন, পৃথিবীর তেলের হৃদপিণ্ড যেন এই ছোট্ট জল রেখার ওপর নির্ভর করে স্পন্দিত হচ্ছে। পারস্য উপসাগর থেকে বিশ্বের বাজারে যে বিপুল পরিমাণ তেল প্রতিদিন প্রবাহিত হয়। তার প্রায় এক-তৃতীয়াংশই এই প্রণালী পেরিয়ে যায়। মাত্র ৩৯ কিলোমিটার চওড়া এই জলপথ- কিন্তু এর প্রভাব? পুরো বিশ্বের অর্থনীতি কাঁপিয়ে দিতে পারে মুহূর্তেই।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, এই প্রণালী কখনোই শুধু একটি ভৌগোলিক স্থান ছিলনা-এটি ছিল শক্তির খেলার মঞ্চ। বিশেষ করে ১৯৮০-এর দশকে, যখন ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়, তখন হরমুজ প্রণালী রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। উভয় দেশ একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালাতে শুরু করে যা ট্যাঙ্কার ওয়ার “Tanker war” নামে পরিচিত হয়ে ওঠে। সেই সময়ে, প্রতিটি বিস্ফোরণ যেন বিশ্ববাজারে আতঙ্কের ঢেউতুলত।
কিন্তু আসল প্রশ্ন হলো- কেন এই হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ?
কারণ, এটি একটি “চোকপয়েন্ট”। একটি এমন জায়গা, যেখানে অল্প শক্তি দিয়েই বিশাল প্রভাব তৈরি করা যায়। ইরান খুব ভালোভাবেই জানে, যদি তারা এই প্রণালী সামান্য সময়ের জন্যও বন্ধ করে দিতে পারে, তাহলে বিশ্বের তেল সরবরাহ হঠাৎ করেই বিপর্যস্ত হয়ে পড়বে। আর তখনই, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্ব অর্থনীতি দুলে উঠবে, এবং শক্তিধর দেশগুলোও বাধ্য হবে ইরানের দিকে তাকাতে।
এই কৌশল নতুন কিছু নয়। আয়াতোল্লাহ খোমেনি থেকে শুরু করে বর্তমান নেতৃত্ব, সবাই হরমুজ প্রণালীর গুরুত্ব বুঝেছেন এবং এটিকে একটি “স্ট্র্যাটেজিকলিভারেজ”হিসেবে ব্যবহার করেছেন। একাধিক বার ইরান হুঁশিয়ারি দিয়েছে- যদি তাদের ওপর চাপ বাড়ানো হয়, তবে তারা এই প্রণালী বন্ধ করে দিতে পারে। আর এই হুমকি কোনো ফাঁকা কথা নয়।
ইরানের নৌবাহিনী এবং বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) এই প্রণালীতে নিয়মিত টহল দেয়। তারা ছোট, দ্রুত গামী বোট, মাইন এবং অ্যান্টি-শিপ মিসাইল ব্যবহার করে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যা বড় বড় যুদ্ধ জাহাজের জন্যও বিপজ্জনক। এই সরু জল পথে একবার সংঘর্ষ শুরু হলে, তা মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে।
কিন্তু হরমুজ প্রণালীর গল্প শুধু যুদ্ধ আর হুমকির নয়- এটি এক ধরনের “সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার”। যখনই বিশ্ব রাজনীতিতে উত্তেজনা বাড়ে, তখন এই প্রণালীর নাম সামনে চলে আসে। সংবাদ মাধ্যমে শিরোনাম হয়- “ইরান কি হরমুজ প্রণালী বন্ধ করেদেবে?” আর এই একটি প্রশ্নই যথেষ্ট বাজারে অস্থিরতা তৈরি করতে।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই প্রণালীকে খোলা রাখার জন্য সব সময় প্রস্তুত। তাদের নৌ-বাহিনী নিয়মিত এই অঞ্চলে উপস্থিত থাকে, যাতে কোনো পক্ষ এক তরফা ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে। ফলে, হরমুজ প্রণালী হয়ে উঠেছে এক অদৃশ্য টানা-পোড়েনের প্রতীক। যেখানে যুদ্ধ শুরু না হলেও, যুদ্ধের ছায়া সব সময় ঘোরাফেরা করে।
আজকের বিশ্বে, যেখানে শক্তি মানেই শুধু অস্ত্র নয় বরং কৌশল, সেখানে হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে বড় “গোপনঅস্ত্র”। এটি এমন একটি কার্ড, যা খেললেই বিশ্বমঞ্চে আলোড়ন সৃষ্টি হয়। কিন্তু এই কার্ড খেললে ঝুঁকিও কম নয়।
কারণ, এক বার যদি এই প্রণালী সত্যিই বন্ধ হয়ে যায়, তাহলে তা শুধু শত্রুদের নয়; পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ সংকট ডেকেআনবে। তেলের দাম বাড়বে, অর্থনীতি ভেঙেপড়বে, এবং একটি আঞ্চলিক সংঘর্ষ খুব সহজেই বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে।
শেষ পর্যন্ত, হরমুজ প্রণালী আমাদের মনে করিয়ে দেয়, সবচেয়ে শক্তিশালী অস্ত্র সব সময় বন্দুক বা বোমা নয়। কখনো কখনো, একটি সরু জলপথই হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে বড় শক্তির উৎস।
এবং সেই জল পথের নাম- হরমুজ প্রণালী!!
