বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী! ২০২৬ FIFA World Cup Champion কে হবে? আর্জেন্টিনা, স্পেন নাকি ফ্রান্স?
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে? স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স নাকি অন্য কোনো দল? কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে এখন একটাই প্রশ্ন। কিন্তু এই উত্তেজনার মাঝেই আবার আলোচনায় উঠে এসেছে রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গার নাম।
সত্যিই কি তিনি ২০২৬ বিশ্বকাপের বিজয়ী সম্পর্কে কোনো ভবিষ্যদ্বাণী করেছিলেন? নাকি শুধুই ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব? বাবা ভাঙ্গা ছিলেন বুলগেরিয়ার এক রহস্যময় নারী, যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন। এমন বিশ্বাস অনেক মানুষের।
তার নামে বিশ্বজুড়ে অসংখ্য ভবিষ্যদ্বাণী প্রচলিত থাকলেও, ইতিহাসবিদদের মতে অধিকাংশ দাবির নির্ভরযোগ্য লিখিত কোন প্রমাণ নেই। বিশেষ করে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। প্রচলিত দাবি অনুযায়ী বাবা ভাঙ্গা সম্ভাব্য শিরোপা প্রত্যাশী হিসেবে কয়েকটি শক্তিশালী দলের কথা উল্লেখ করেছিলেন। তাদের মধ্যে আছে- আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগাল।
তবে ফুটবল বিশ্লেষকরা দলগুলোর বর্তমান ফর্ম, খেলোয়াড়দের পারফরম্যান্স, কোচের কৌশল এবং টুর্নামেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ করে সম্ভাব্য চ্যাম্পিয়নের হিসাব করছেন।
বাস্তবে ফুটবল এমন একটি খেলা, যেখানে একটি মাত্র গোল, একটি ভুল সিদ্ধান্ত কিংবা একটি পেনাল্টিই পুরো ইতিহাস বদলে দিতে পারে। তাহলে প্রশ্ন থেকেই যায়- ভাগ্য, ভবিষ্যদ্বাণী নাকি মাঠের লড়াই? শেষ পর্যন্ত ট্রফি উঠবে কার হাতে?
আপনার মতে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন তবে কে হবে? আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড নাকি কোনো অঘটনের নায়ক? এখনই কমেন্টে আপনার ভবিষ্যদ্বাণী লিখে জানান।
