প্রাচীন মিশরের রাজপ্রাসাদে প্রেম-প্রণয়, সম্পর্ক ও ষড়যন্ত্রের ইতিহাস | Ancient Egypt facts

ancient-egypt-facts-and-history

নীল নদের স্রোত যখন সোনালি সূর্যাস্তের আলোয় ঝলমল করে ওঠে, তখন মনে হয় সময় থমকে দাঁড়িয়ে আছে। সেই সময়ের বুকেই জন্ম নিয়েছিল মিশরের মহান Pharaoh রাজবংশ।


দেবতুল্য রাজাদের বংশ, যাদের বিবাহ, সম্পর্ক, কাম ও প্রেমের ইতিহাস আজও রহস্যময়। তাদের ছিল অনন্য ক্ষমতা, রাজনীতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য নাট্যমঞ্চ।


প্রাচীন Egypt -এ Pharaoh রাজবংশ কেবল শাসক ছিলেন না; তারা ছিল দেবতার অবতার, বিশেষত Horus -এর প্রতীক। ফলে তাঁর বিবাহকে মনে করা হত-  এটি ব্যক্তিগত সম্পর্ক নয় বরং তা ছিল মহা জাগতিক ভারসাম্য রক্ষার এক পবিত্র আচার।


রাজবংশের মান-মর্যাদা ধরে রাখতে তাদের ভাই-বোনের মধ্যেও বিবাহ প্রচলিত ছিল। আজকের চোখে তা বিস্ময়কর হলেও, তাদের বিশ্বাসে এটি ছিল দেবত্ব অক্ষুণ্ণ রাখার পথ।


রাজ প্রাসাদের অন্তঃপুরে ছিল জাঁকজমক পূর্ণ অনুষ্ঠান। সোনার মুকুট, ল্যাপিস লাজুলি ও কার্নেলিয়ান পাথরে খচিত অলঙ্কার, আর সুগন্ধি ধূপের ধোঁয়ায় ভরা বিশাল হল ঘর।


যখন  Pharaoh তাঁর ‘Great Royal Wife’-এর হাত ধরতেন, তখন তা কেবল প্রেমের প্রতীক নয়, বরং তা ছিল সিংহাসনের বৈধতার ঘোষণা। যেমন Akhenaten ও তাঁর রানি Nefertiti, তাদের সম্পর্ক ইতিহাসে এক রোমান্টিক এবং বিপ্লবী অধ্যায়।


তারা সূর্যদেব Aten -এর উপাসনা চালু করে ধর্মীয় বিপ্লব ঘটিয়েছিলেন। রাজদম্পতির মূর্তিতে দেখা যায় তাদের ঘনিষ্ঠতা। চুম্বনরত, সন্তানদের কোলে নিয়ে স্নেহময় মুহূর্ত- যা প্রাচীন শিল্পকলায় বিরল মানবিক আবেগের প্রকাশ।


তবে রাজকীয় বিবাহ কেবল প্রেমে আবদ্ধ ছিলনা; ছিল কূটনীতি ও জোটের হিসাব। বিদেশি রাজকন্যাদের সঙ্গে বিবাহের মাধ্যমে Pharaoh -রা সাম্রাজ্য বিস্তার করতেন। হিট্টাইট, মিতান্নি কিং বানুবিয়ার রাজ পরিবারের কন্যারা মিশরে এসে রাজপ্রাসাদের অংশ হতেন। তাদের সঙ্গে আসত নতুন সংস্কৃতি, ভাষা ও রীতি-নিতি। ফলে অন্তঃপুর হয়ে উঠত এক বহুজাতিক এবং বহু সাংস্কৃতিক অঙ্গন।


যৌনতা প্রাচীন মিশরে লজ্জার ছিল না; বরং জীবন ও শক্তির প্রতীক মনেকরা হত। উর্বরতা ছিল দেবত্বের অংশ। দেবতা Osiris ও দেবী Isis -এর পৌরাণিক মিলনকে দেখা হতো পুনর্জন্ম ও সৃষ্টির প্রতীক হিসেবে। এই কাহিনি রাজপরিবারের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। Pharaoh ও তাঁর রানি নিজেদেরকে সেই ঐশ্বরিক যুগলের প্রতিরূপ ভাবতেন।


তবু অন্তঃপুরে ছিল জটিল আবেগের তরঙ্গ। Pharaoh -দের বহু স্ত্রী ও উপপত্নী থাকত। প্রধান রানির মর্যাদা ছিল সর্বোচ্চ, কিন্তু অন্য নারীরা ও রাজনীতিতে ভূমিকা রাখতেন। তাদের সন্তানদের মধ্যে উত্তরাধিকার নিয়ে সূক্ষ্ম দ্বন্দ্ব চলত। প্রাসাদের দেয়ালের আড়ালে প্রেম, ঈর্ষা, ষড়যন্ত্র-সব মিলিয়ে এক রঙ্গমঞ্চ সৃষ্টি হত, যা বাহিরের কেউ ঘুণাক্ষরেও টের পেত না।


এই ইতিহাসের আরেক উজ্জ্বল অধ্যায় Cleopatra। যদিও তিনি টলেমীয় যুগের শেষ রানি, তবুও তাঁর প্রেম কাহিনি Pharaoh -দের ঐতিহ্যেরই উত্তরাধিকার বহন করে। Julius Caesar ও Mark Antony -এর সঙ্গে তাঁর সম্পর্ক কেবল ব্যক্তিগত প্রেম ছিলনা; ছিল রাজনীতি ও ক্ষমতার সূক্ষ্ম খেলা। নীলনদের তীরে সুবর্ণ নৌকায় তাঁদের মিলন যেন ইতিহাসের এক অমর দৃশ্য।


রাজ প্রাসাদের জীবন ছিল একদিকে আধ্যাত্মিক, অন্যদিকে অত্যন্ত মানবিক। নবদম্পতির জন্য আলাদা কক্ষ সাজানো হতো পদ্মফুল ও সুগন্ধি তেলে। সঙ্গীত শিল্পীরা বীণা বাজাতেন, নর্তকীরা নৃত্যে মেতে উঠতেন।


প্রেম ছিল শরীরি ক্ষুধার পাশাপাশি আত্মার প্রশান্তি। প্রাচীন প্যাপিরাসে পাওয়া প্রেমের কবিতায় দেখা যায়- প্রেমিক তার প্রেয়সীকে ‘আমার হৃদয়ের আলো’ বলে ডাকছে। এই ভাষা আজও সমান মধুর।


কিন্তু সব সম্পর্ক সুখের ছিলনা। ক্ষমতার লড়াইয়ে কখনও রানিদের অপসারণ, কখনও ষড়যন্ত্রে মৃত্যু ঘটেছে। তবু ইতিহাসের ধুলো সরালে দেখা যায়, তাদের বিবাহ ও প্রেমের গল্পে মানবিক স্পর্শ অম্লান। তারা যেমন দেবতার প্রতিনিধি ছিলেন, তেমনি ছিলেন প্রেমে-ঈর্ষায় জর্জরিত মানুষ।


মিশরের Pharaoh  রাজবংশের বিবাহ ও সম্পর্কের ইতিহাস তাই এক বিশালক্যানভাস! যেখানে দেবত্ব ও মানবতা, রাজনীতি ও প্রেম ও উত্তরাধিকারের টানাপোড়েন মিলেমিশে গেছে। নীল নদের ঢেউ আজও যেন সেই প্রাচীন প্রাসাদের সৃতি বহন করে। সেখানে সোনালি মশালের আলোয় দুই রাজমুকুট ধারী মানব-মানবি হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছেন যেন প্রেমের কামুকি দেবী হয়ে।


মিশরের প্রাচীন ইতিহাসে কামনা আছে, কিন্তু তা অশ্লীল নয়; আছে প্রেম, কিন্তু তা নিছক ব্যক্তিগত নয়। এটি এক সভ্যতার অন্তরঙ্গ ইতিহাস। যেখানে বিবাহ ছিল রাজনীতি, সম্পর্ক ছিল শক্তির, আর যৌনতা ছিল সৃষ্টির পবিত্র শক্তি। হাজার বছর পেরিয়ে গেলেও, Pharaoh –দের সেই রাজকীয় প্রেম আজও ইতিহাসের পর্দায় জ্বলজ্বল করে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url