OceanGate বিস্ফোরণ: সমুদ্রের গভীরে মর্মান্তিক দুর্ঘটনা
![]() |
| Titan Submarine |
টাইটান সাবমেরিন “Titan Submarine” টি তৈরি করেছিল মার্কিন কোম্পানি ওশানগেট “Ocean Gate” এক্সপেডিশনস। এর উদ্দেশ্য ছিল- সমুদ্রের প্রায় ১২,৫০০ ফুট গভীরে অবস্থিত বিখ্যাত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করা।
যাওশানগেট দাবিকরেছিল- এই সাবমেরিনটি কার্বন ফাইবার ও টাইটানিয়ামের সমন্বয়ে তৈরি, আধুনিক প্রযুক্তির একটি অনন্যউদাহরণ। তবে বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছিলেন- সমুদ্রের এত গভীর চাপ সহ্য করার মতো সাবমেরিনটির নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
টাইটান সাবমেরিনে ছিলেন পাঁচজন যাত্রী। তারা হলেন-
১। স্টকটন রাশ, ওশানগেট কোম্পানির সিইও ও পাইলট।
২। হামিশ হার্ডিং – ব্রিটিশ ধনকুবের ও অভিযাত্রী।
৩। পল-হেনরি নার্জিওলে – ফরাসি সমুদ্র গবেষক, যিনি টাইটানিক নিয়ে বহু বছর কাজ করেছেন।
৪। শাহজাদা দাউদ – পাকিস্তানের ধনী পরিবার দাউদ গ্রুপের উত্তরাধিকারী।
৫। সুলেমান দাউদ – তার ১৯ বছরবয়সীপুত্র।
তাদের প্রত্যেকেই টাইটানিক দেখার জন্য লাখো ডলার খরচ করেছিলেন।
১৮ জুন, ২০২৩- টাইটান সাবমেরিনটি কানাডার নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে রওনা দেয়। কয়েক ঘণ্টা পরেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানাযায়, সাবমেরিনটি ‘ক্যাটাস্ট্রফিক ইমপ্লোশন’- এর শিকার হয়- অর্থাৎ, সমুদ্রের প্রচণ্ড চাপের কারণে হঠাৎ ভেতর থেকে ভেঙে বিস্ফো রিতহয়।
মাত্র মিলিসেকেন্ডের ভেতর সবকিছু শেষ হয়ে যায়। যাত্রীদের কারও কিছু বোঝার সুযোগই ছিল না।
অনেকেই মনেকরেন- এই দুর্ঘটনা প্রতিরোধ যোগ্য ছিল। কারণ:
২০১৮ সালেই একজন প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা সাবমেরিনটির কার্বন ফাইবার কাঠামো নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।
নৌযান বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে, এই ডিজাইন আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেনা। ওশানগেট কোম্পানি নিরাপত্তা পরীক্ষা এড়িয়েগিয়েছিল, কারণ এতে তাদের গবেষণা ও ব্যবসায়িক পরিকল্পনা বিলম্বিত হবে তাই। স্টকটনরাশ নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন,- "নিরাপত্তা সংক্রান্ত অতিরিক্ত নিয়ম-কানুন মানতে চাননা।"
সাবমেরিনটির বেশকিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা ছিল। যেমন- এর নিয়ন্ত্রণ ব্যবস্থাটি ছিল একটি সাধারণ গেমকন্ট্রোলার দিয়ে পরিচালিত। সাবমেরিনে কোনো সার্টিফায়েড সেফটি ভেরিফিকেশন সিস্টেম ছিলনা।
প্রতিবার ডুব দেওয়ার পর কাঠামোতে ক্ষুদ্র ফাটল বা দুর্বলতা তৈরি হওয়ার ঝুঁকি ছিল।এসব উপেক্ষা করার ফলেই একসময় ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর শুরু হয় বিশ্বের অন্যতম বৃহৎ অনুসন্ধান অভিযান। যুক্তরাষ্ট্র, কানাডা, এমনকি ফ্রান্সও এ অভিযানে অংশনেয়। কয়েকদিন ধরে সমুদ্রের উপর ও নিচে অনুসন্ধান চললেও শেষ পর্যন্ত জানা যায়, বিস্ফোরণ ঘটেছিল ডুবদেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। উদ্ধার করাহয় কিছু ভগ্নাংশ, কিন্তু মানুষগুলো আর ফিরতে পারেনি।
অনেক বিশেষজ্ঞের মতে- হ্যাঁ, এটি প্রতিরোধ যোগ্য ছিল? যদি আন্তর্জাতিক সেফটি সার্টিফিকেশন নেওয়া হতো।যদি সতর্কবার্তা গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো।যদি প্রযুক্তি পরীক্ষিত ও মানসম্মত উপকরণ ব্যবহার করা হতো।কিন্তু লোভ, অহংকার ও অতি আত্মবিশ্বাস এই পাঁচটি প্রাণ কেড়ে নেয়।
এই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। মানুষ প্রশ্ন তোলে-কীভাবে একটি কোম্পানি পর্যাপ্ত নিরাপত্তা ছাড়াই যাত্রী বহন করতে পারে?ধনী ব্যক্তিরা কেন প্রাণের ঝুঁকি নিয়ে এমন অভিযানে যান?
শিক্ষা হলো-প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে কখনোই উপেক্ষা করা যায়না। সমুদ্রের গভীরতা হোক বা মহাকাশ, প্রকৃতির শক্তি মানুষের অতি আত্মবিশ্বাসকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে।
টাইটান সাবমেরিনের দুর্ঘটনা কেবল পাঁচটি প্রাণ হারানোর ঘটনা নয়। এটি আমাদের অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস এবং নিরাপত্তাকে অবহেলা করার করুণ পরিণতির একটি শিক্ষা। হয়তো, যদি সতর্কবার্তা শোনা হতো, তবে আজ তাদের বেঁচেথাকার সম্ভাবনা থাকত।
কিন্তু ইতিহাস এখন শুধু একটি প্রশ্ন রেখে গেছে- এটি কি প্রতিরোধ যোগ্য ছিল? উত্তরটি আমরা সবাই জানি।
