Header Ads

  • এইমাত্র⚡

    রহস্যের শহর ইতালি

    italy-Venice

    ইতালি, রহস্য ঘেরা এক সুন্দর দেশের নাম। যে দেশের মূল সৌন্দর্যের প্রধান অংশটাই সমুদ্রের পানির মাঝে গাছের গুরির উপর দাড়িয়ে আছে। যা শত বছরের ঐতিহ্য বহন করে আসছে। এত সৌন্দর্যের মাঝেও আরো অনেক সুন্দর লুকিয়ে আছে যার একটা নিয়ে আমাদের আজকের আয়োজন-



    ইতালির উপসাগরীয় দ্বীপপুঞ্জের একটি দ্বীপ ক্যাপ্রি। ক্যাপ্রি দ্বীপে যত দূর চোখ যায় শুধু সবুজ আর নীলের বিস্তীর্ণ জলরাশি। সমুদ্রের বুকে ফারাগ্লিওনি নামের বিশাল বিশাল পাথর উঁচু হয়ে এক মনোরম দৃশ্যের সৃষ্টি করেছে, দূর থেকে মনে হয় যেন সমুদ্রে পাথর ভাসছে। এই দ্বীপে রয়েছে ছোট বড় অনেক পাহাড় ৷ এ যেন পাহাড় আর সমুদ্রের গভীর মিলন মেলা।



    সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকপ্রেমীরা ছুটে আসেন ইতালির নাপোলি শহরের দক্ষিণে অবস্থিত ক্যাপ্রি দ্বীপে৷ নেপলস, সোরেন্টো, পোসিতানো এবং আমালফি থেকে ফেরি দিয়ে অথবা নেপলস উপসাগর এবং সোরেন্টাইন উপদ্বীপের বন্দরগুলি থেকে নৌকা দিয়ে ঘন্টা খানেকের মধ্যেই ক্যাপ্রি যাওয়া যায়।



    পাহাড় ও সমুদ্রের গভীর মিলন মেলা, সমুদ্রের বুকে ভেসে থাকা বিশাল বিশাল পাথর, প্রাচুর্যময় পরিবেশ আর হালকা জলবায়ুর অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে আপনিও যেতে পারেন ক্যাপ্রি দ্বীপে। সমুদ্র পথে নেপলস থেকে ক্যাপ্রি দূরত্ব মাত্র ৫ কিলোমিটার।



    টাইরহেনিয়ান সমুদ্রের নীল জলে সূর্যোদয়ের লাল আবীর আছড়ে পড়ার দৃশ্যে প্রাণ জুড়িয়ে যায়। জানুয়ারিতে এখানে সমুদ্রের বাতাসে বেশ শিরশিরে ঠান্ডা অনুভূত হয় আর বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যায় গরম।



    ক্যাপ্রি দ্বীপে যাতায়াতের সুবিধার্তে ১৫ মিনিট পর পর হলুদ রঙের বাস ছাড়ে, সারাদিনের পাস্ কেটে নিলাম, সারাদিনের পাস কেটে নিলে একটা সুবিধা হলো যেখানে খুশি যেকোন বাসে নামাও যাবে উঠাও যাবে।ক্যাপ্রির সবচেয়ে সর্বাধিক পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানের মধ্যে একটি হল ব্লু গ্রোটো, একটি অন্ধকার গুহা যেখানে সমুদ্রটি বৈদ্যুতিক নীলকে আলোকিত করে।



    এই গুহার বিশেষ আকর্ষণ হলো গুহার মুখ বন্ধ ও খোলে সমুদ্রের জোয়ার ভাটায়। এই গুহায় ছোট্ট নৌকো করে ঢোকার জন্যে প্রচুর ভিড়, চিৎকার। যারা ভেতরে ঢুকছে তাঁদের মজার চিৎকার সুমুদ্রের কিনারে এই জায়গাটাকে বেশ সরগরম করে তোলে।
    ঢোকার মুখে এই গুহা অন্ধকার কিন্তু একটু ভেতরে গেলেই দেখা যায় অদ্ভুত আলো। সমুদ্রের বুকে সূর্যের আলো পড়ে গুহার ভেতরে এক আশ্চর্য সুন্দর এক আলোর খেলা তৈরি হয়।


    আগস্টাস উদ্যান থেকে দূরের সমূদ্রে সবুজ-নীল জলের বিস্তীর্ণ জলরাশি, সমুদ্রের বুকে ভেসে থাকা ফারাগ্লিওনি নামের বিশাল পাথর, পাহাড়ের বুকে আঁকাবাঁকা পথের সৌন্দর্য দেখা যায়। আগস্টাস উদ্যানে রয়েছে ফল ও ফুলের প্রচুর গাছ। এই দ্বীপের ইতিহাসে রোমান সম্রাট আগস্টাস ও টাইবেরিয়াস এর প্রচুর অবদান আছে।



    রোমান সম্রাট আগস্টাস এর নামেই এই বাগানের নামকরণ করা হয় আগস্টাস উদ্যান। আগস্টাস উদ্যান এর পরেই আনাক্যাপ্রি৷ আনাক্যাপ্রিতেই আছে এই শহরের ভিল্লা সান মিচেল এলাকা। যেখানে রয়েছে সমুদ্রের দিকে মুখ করে বিশাল বাগান ঘেরা সাদা প্রাসাদ।



    আনাক্যাপ্রিতে অনেক ছোট বড় স্থানীয় দোকান রয়েছে, ক্যাপ্রির লেবু দিয়ে তৈরি ওয়াইন, সুভেনির ইত্যাদি বিক্রি হচ্ছে। প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে এসে ভিড় জমায়। আসলে নিজের চোখে না দেখলে এমন সৌন্দর্য বলে বোঝানো সম্ভব নয়।


    কোন মন্তব্য নেই

    Post Top Ad

    Post Bottom Ad